সুনামগঞ্জে এসএ পরিবহনের ম্যানেজার সহ ভারতীয় মালামাল আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে এসএ পরিবহনের ম্যানেজার সহ ভারতীয় মালামাল আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল

সুনামগঞ্জে এসএ পরিবহনের ম্যানেজার সহ ভারতীয় মালামাল আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
সুনামগঞ্জে এসএ পরিবহনের ম্যানেজার সহ ভারতীয় মালামাল আট

সুনামগঞ্জে এসএ পরিবহনের ম্যানেজার সহ ভারতীয় মালামাল আটক করা হয়েছে। টাস্কফোর্সের এ অভিযানে এসএ পরিবহনের ম্যানেজার শওকত কামাল (৫০) সহ সোয়া ৬ লক্ষ টাকার অধিক মূল্যের ভারতীয় মালামাল আট ও মামলা দায়ের করা হয়েছে।পড়ুন>> তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি ও ইজি বাইক আটক

গত ২১ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৮টায় টাস্কফোর্সের অভিযানে পৌর শহরের মল্লিকপুরস্থ ২৮ বিজিবি ক্যাম্পের সামনে সুনামগঞ্জ-সিলেট রোডে এসএ পরিবহনের একটি পার্সেল গাড়িতে অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল সহ ম্যানাজার কে আটক করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ক্যাম্পের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে এসএ পরিবহনের একটি পার্সেল গাড়িতে তল্লাশিতে সোয়া ছয় লক্ষটাকার অধিক মূল্য মানের ভারতীয় মালামাল আটক করে টাস্কফোর্স টীম।

তল্লাশিতে বিনাশুল্কে প্রবেশকৃত ভারতীয় বহুমূল্যমানের শাড়ী, বিভিন্ন ধরনের থান কাপড়, হরলিক্স, বিভিন্ন তৈল -ডাবর আমলা, 7 Oil, জনসন বেবী শ্যাম্পু, কিটকাট চকলেট ও অন্যান্য প্রসাধনী সামগ্রী সহ এসএ পরিবহনের ম্যানাজার কে আটক করেছে টাস্কফোর্সের একটি চৌকশ টীম এর সত্যতা নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক।

বিজিবি সুত্র জানায়, গত ২১ জানুয়ারি ২০২৩ইং গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের একটি পার্সেল গাড়িতে যৌথ অভিযানে ৬,১৫,৩৭০ টাকার ভারতীয় মালামাল সহ ম্যানেজার শওকত কামাল (৫০) -কে আটক করে মামলা করা হয়েছে।

যার মামলা নং ০৩/২৩ তারিখ – ২১/০১/২০২৩ইং৷ মালামালের জব্দ তালিকায় রয়েছে, এক্সাক্লাসিভ ফ্যাশন থান কাপড ০৯ বান্ডিল মূল্য ২৭০০০ টাকা, রাদা থান কাপড় ২৪ পিছ মূল্য ৭২০০০ টাকা, রাদা পাঞ্জাবী থান কাপড় ২৩ বান্ডিল মূল্য ৬৯০০০ টাকা, বেনারশী শাড়ী ৩০ পিছ মূল্য ৯০০০০ টাকা, জুনিয়র হরলিক্স ২৮৪ পিছ মূল্য ১১৩৬০০ টাকা, 7 oil তৈল ৬৯ এম.এল. বোতল ৯৬০ পিছ মূল্য ৮৬৪০০ টাকা।

ডাবর আমলা তেল ২৭৫ এম.এল. বোতল ২২৪ পিছ মূল্য ৩৮০৮০ টাকা, এ্যালোভেরা জেল ২৩২ পিছ টিউব মূল্য ৩০১৬০ টাকা, জনসন বেবি ওয়েল ১০০ এম.এল. বোতল ২৮৮ পিছ মূল্য ৩৪৫৬০ টাকা, কিটকাট চকলেট নেসলে ২৮.৫ গ্রাম ১৩৪৪ পিছ মূল্য ৪০৩২০ টাকা, কিটকাট চকলেট নেসলে ১৮.৫ গ্রাম ৫৭০ পিছ মূল্য ১৪২৫০ টাকা। পড়ুন>> চোরাই পথে কয়লা আনতে ৮ মাসে ৩ জনের মৃত্যু, আটক ৫, বিজিবিসহ আহত অর্ধশতাধিক

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তুরাব হোসেন সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিনাশুল্কে প্রবেশকৃত ভারতীয় পন্য এসএ পরিবহন পার্সেল সার্ভিসের মাধ্যমে সুনামগঞ্জ থেকে ঢাকা যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান পরিচালনার মাধ্যমে মালামাল উদঘাটন করা হয়।

ভারতীয় মালামাল পরিবহনের দায় জেলা শহরের পার্শেল অফিসের ম্যানেজার শওকত কামাল কে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুইজন কে নিয়মিত মামলায় আসামি করে সদর মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!